Header Ads



চট্টগ্রামের গরুর হাটে যুবলীগের"করোনা প্রতিরোধ বুথ"

 

চট্টগ্রামের গরুর হাটে যুবলীগের"করোনা প্রতিরোধ বুথ

করোনা প্রতিরোধক বুথএর উদ্ভোধন করেন নগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মহিউদ্দীন বাচ্চু।

সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলা দেশব্যাপী করোনা মহামারী রুখতে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বন্দর নগরীর চট্টগ্রামের গরুর হাটসমূহে যুবলীগের করোনা প্রতিরোধক বুথউদ্বোধনের কার্যক্রম শুরু হয়েছে।

আজ বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে নগরীর বিবিরহাট গরুর বাজারে এই করোনা প্রতিরোধক বুথএর উদ্ভোধন করেন নগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মহিউদ্দীন বাচ্চু।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য নূরুল আনোয়ার, মোঃ সাজ্জাদ আলী, বাজার ইজারাদার মোঃ এরশাদ মামুন, মোঃ আরিফুল ইসলাম, শিবু প্রসাদ চৌধুরী,৭নং ওর্য়াড আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবুল,সাধারণ সম্পাদক এম এ আজিজ, মাহমুদুল করিম, রুবেল সিকদার, ৭নং ওয়াড যুবলীগ নেতা মোঃ খোরশেদ আলম, মোঃ নাসির উদ্দিন দিপু, মোঃ সাকিব।

নগর যুবলীগের আহ্বায়ক মোঃ মহিউদ্দীন বাচ্চু বলেন, করোনা মহামারীর শুরুর থেকে নগর জুড়ে করোনা প্রতিরোধে কাজ করছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। তারই অংশহিসেবে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে নগরীর গরুর হাট গুলোতে ব্যাপক জন সমাগমের কথা চিন্তা করে যুবলীগ নেতা রনির উদ্যোগে এই করোনা প্রতিরোধক বুথ বসানো হচ্ছে। এতে করে সাধারণ জনগণ বিনামূল্যে যুবলীগের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার পাবে। সাধারণ মানুষ করোনা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে।

উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মোঃ আরিফ হোসেন মোঃ ইব্রাহিম রুবেল, মোঃ আরফাত হোসেন, মোঃ রিদয় ইউসুফ, জয় দিপ্ত, রিয়াসাদ,তানবীর,মোঃ রবিন, নাহিদ, আরিফ, রাকিব,ইমন।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.