শেখ হাসিনার ঘোষণা করোনা লক-ডাউনকালে কেউ অভুক্ত থাকবে না-মসিউর চৌধুরী
আওয়ামী লীগ নেতা কর্মীরা অসহায় জনগনের পাশে ছিল আছে থাকবে ইনশআল্লাহ-মসিউর রহমান চৌধুরী ।
আজ ১১ জুন রবিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরীর ব্যাক্তিগত উদ্যোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বর ও স্টেশন রোড এলাকায় করোনা লকডাউনে সাময়িকভাবে বেকার হয়ে যাওয়া রেলওয়ে কুলি,দিন মজুর ও ভাসমান গরীব অসহায় মানুষের মাঝে স্বাস্হ্য বিধি মেনে ৫০০ প্যাকেট তৈরী খাবার ও মাস্ক বিতরণ করেন।
এই সময় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী বলেন,বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলো আজ করোনা মহামারী মোকাবেলায় হিমসিম খাচ্ছে। বাংলাদেশে এই ভয়ানক মহামারী পরিস্হিতিতে আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তরিক দক্ষতার পরিচয় দিয়ে জনগণের স্বাস্হ সুরক্ষায় স্বল্প সময়ে পর্যাপ্ত টিকার ব্যাবস্হা করেছে এবং লক ডাউন চলাকালে সাময়িকভাবে বেকার হয়ে যাওয়া গরীব অসহায় মানুষের ঘরে ঘরে নগদ অর্থ সহ ত্রাণ খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছে।
তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী ঘোষণা করেছেন করোনা দূর্যোগকালে কেউ অভুক্ত থাকবে না।মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে এই দূর্যোগকালে আওয়ামী লীগ নেতা কর্মীরা দেশের জনগণের পাশে ছিল, পাশে আছ এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।তিনি সবাইকে সরকারী বিধি নিষেধ মেনে চলে লক ডাউন কর্মসূচীকে সফল করার জন্য অনুরোধ করেন।তিনি তার বক্তব্যে সবাইকে মাস্ক ব্যাবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।
এই তৈরী খাদ্য ও মাস্ক বিতরণ কর্মসূচীতে চট্টগ্রাম মহানগন আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী ছাড়াও উপস্হিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান চৌধুরী, রুহুল আমিন তপন,আলকরণ ওয়ার্ড কমিশনার আব্দুস সালাম মাসুম,মহিলা কমিশনার নীলু নাগ সহ অন্যান্য নেতা কর্মীরা।




No comments