মসিউর রহমান চৌধুরীর অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ।
মহামারী কালীন দুঃসময়ে সমাজের গরীব অসহায় মানুষের পাশে থাকার জন্য বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।
আজ ২৫ এপ্রিল রবিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরীর অর্থায়নে চট্টগ্রাম পোর্ট সিটি সিনিয়র ক্লাবের নিজস্ব হল রুমে ক্লাবের পরিচালনায় ৩১ নং আলকরণ ওয়ার্ডের স্হানীয় অসহায় পরিবারের মধ্যে স্বাস্হ্য বিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য,পোর্ট সিটি সিনিয়র ক্লাবের উপদেষ্টা সাইদুর রহমান চৌধুরী , যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রুহুল আমিন তপন,স্হানীয় মহিলা কাউন্সিলর শ্রীমতী নিলু নাগ। এই সময় উপস্থিত ছিলেন পোর্ট সিটি সিনিয়র ক্লাবের কর্মকর্তা উত্তম নাগ,সুজিত সেন,কাজল কুমার চৌধুরী, প্রণব পাল, উত্তম রায়, সুব্রত পাল,পুলক চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে করোনা মহামারী কালীন দুঃসময়ে সমাজের গরীব অসহায় মানুষের পাশে থাকার জন্য বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।
সংক্ষিপ্ত সভা শেষে স্হানীয় অসহায় প্রত্যেক পরিবারের মধ্যে ৫ কেজি চাল,১ কেজি চিনি, ১কেজি লবন,১ কেজি মসুর ডাল, ১কেজি চনাবুট,১ লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু,১টি লাইফবয় সাবান, ও মাক্স বিতরণ করা হয়।




No comments