Header Ads



মাস্ক পরতে হবে স্বাস্হ্যবিধি মানতে হবে।

 করোনার এই ভয়াল থাবা থেকে রক্ষা করতে সরকার ঘোষণা করেছেন কঠোর লকডাউন

মাস্ক পরতে হবে স্বাস্হ্যবিধি মানতে হবে।

গত জুন-জুলাই/২০২০ করোনার সংক্রমণের প্রথম ঢেউ ছিল বেশ তীব্র। ২০২১ এর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এরি মধ্যে করোনা (কোভিড-১৯)ধারণ করেছে ভয়াবহ রূপ,প্রতিদিন বাড়ছে করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী ও মৃত্যুর হার,ইতি মধ্যে আমরা হারিয়েছি অনেক রাজনীতিবিদ,ডাক্তার,সাংবাদিক, বুদ্ধিজীবী, শিল্পী,জ্ঞানীগুণী,সাধারণ মানুষসহ অনকে আপনজন।

করোনার এই ভয়াল থাবা থেকে রক্ষা করতে সরকার ঘোষণা করেছেন কঠোর লকডাউন, বন্ধ করে দিয়েছে অফিস আদালত কলখারখানা,মার্কেট শপিংমল দোকানপাঠ সহ যানবাহন। প্রতিনিয়ত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ঘোষণা করে যাচ্ছেন স্বাস্হ্যবিধি মেনে চলতে,মুখে মাস্ক পরতে,সামাজিক দুরতাব বজায় রাখতে।

কিন্তু এই লকডাউন বা স্বাস্হ্যবিধি আমরা কতটুকু মেনে চলছি? কি পরিমান মানুষ আমরা মাস্ক পরিধান করছি? দৈনন্দিন চলাফেরায় আমরা কি সামাজিক দুরত্ব বজায় রাখছি?

কঠোর লকডাউনের মধ্যেও দেখা যাচ্ছে আমরা প্রয়োজনে/অপ্রয়োজনে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাহিরে ঘুরাফেরা করছি। স্বাস্হ্যবিধি মানতে অনীহা প্রকাশ করছি,সামাজিক দুরত্ব বজায় রাখছিনা,অলসতা করে আমরা মাস্ক পরছিনা? বর্তমানে লকডাউনে পত্রপত্রকিা ও টেলিভিশনে প্রকাশিত/প্রচারিত সংবাদের দৃশ্য দেখলে মনে হয়না আমরা করোনা মহামারি অতিক্রম করছি।

একথা ঠিক লকডাউন পালনে আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা অসুবিধা হচ্ছে এতে কোন সন্দেহ নাই,কিন্তু সেটি করোনায়(কোভিড-১৯)এ আক্রান্ত হয়ে মৃত্যুর চেয়ে বেশী নয়।

আমরা যদি নিজ থেকে সচেতন নাহই,স্বাস্হ্যবিধি নামানি,মাস্ক নাপরি,সামাজিক দুরত্ব বজায় নারাখি তাহলে এই বৃহৎ একটি জগগোষ্টিকে প্রশাসন দিয়ে লকডাউন মানানো সম্ভব নয়।

আমরা যদি লকডাউন না-মানী স্বাস্হ্যবিধি পালন না করি,অলসতা করে মাস্ক পরিধান না করি,সামাজিক দুরত্ব বজায় নারাখি,তাহলে আগত দিন গুলিতে আমাদের জন্য এক ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে এতে কোন সন্ধেহ নাই।

তাই আসুন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে,নিজে বাঁচতে পরিবার পরিজন তথা দেশবাসীকে এই করোনা(কোভিড-১৯)মহামারির হাত থেকে রক্ষা করতে,কষ্ট হলেও সরকার ঘোষিত লকডাউন মেনে চলি,স্বাস্হ্যবিধি নিজে মানি অন্যেকে মানতে উৎসাহিত করি, সামাজিক দিরত্ব বজায় রাখি, নিজে মুখে মাস্কপরি এবং অন্যকেও মাস্ক পরতে বাধ্যকরি। তাহলেই আমরা এই করোনা মহামারি থেকে রক্ষা পাব।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.