Header Ads



তথাকথিত ব্যবসায়ী নেতা হয়ে ইদানীং যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন-শিক্ষ উপমন্ত্রী নওফেল

যারা আপনাদের পেটে ভাত তথা,ওয়েস্টিন হোটেলের কোবে বিফ আর ইযুমির সাশিমি যোগায়, তারা কিন্তু আধপেটা খেয়েও গর্ব করে গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 

তথাকথিত ব্যবসায়ী নেতা হয়ে ইদানীং যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন
মহিবুল হাসান চৌধুরী নওফেল

কয়েক শত কোটি টাকার বেশ কয়েকজন মালিক দেখলাম মন্তব্য করছেন "এদেশে ব্যবসা না করে কানে ধরে চলে যাবো" আরেকজন বললেন 'এই দেশে কি মধু আছে? করের হার বেশি', ইত্যাদি।

সরকারের ভর্তুকি পেয়ে চামড়া শিল্প, গার্মেন্টস শিল্প, রপ্তানীমুখী বহু শিল্পের মালিক অনেকে হয়েছে। যারা ভর্তুকি পায়নাই, দেশের অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এঁরা কিন্তু এতো অভিযোগ করেনা। কিন্তু দেখা যায় ব্যাংকের বহু দিনের রিসিডিউল করা লোন, আর তা মেরে দিয়ে আরেকটি ব্যাংকের মালিক, আর সাথে নতুন নতুন মার্সিডিজ, বা বিএমডব্লিউ কেনা লোকগুলো তথাকথিত ব্যবসায়ী নেতা হয়ে ইদানীং যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন।

ভালো ব্যবসায়ী নেতারা হেনস্থা হলেও এই ধরনের কথা বলেন না পাবলিক ফোরামে। কর ব্যবস্থায় সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করেন! যারা আপনাদের পেটে ভাত তথা, ওয়েস্টিন হোটেলের কোবে বিফ আর ইযুমির সাশিমি যোগায়, তারা কিন্তু আধপেটা খেয়েও গর্ব করে গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

আর এই বড় বড় কথা বলা ছোট ছোট মনের মানব সমূহ, কোটি টাকার গাড়ি হাকিয়ে দেশের চৌদ্দগুষ্টি উদ্ধার করে, রাজনীতির মালিক হয়, অর্থনীতি নিয়ন্ত্রণ করে, গনমাধ্যম নিয়ন্ত্রণ করে, আর সভা সেমিনারে কর কেনো দিবোনা, এটি নিয়ে ভাষন দেয়। কর নিয়ে অনেক কথা বলা যায়, তবুও জানা উচিৎ বাংলাদেশে জিডিপির তুলনায় কর আদায়ের হার এখনো পৃথিবীর বহু দেশের তুলনায় কম।
মহিবুল হাসান চৌধুরী নওফেল
মাননীয় শিক্ষা উপমন্ত্রী, শিক্ষামন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.