Header Ads



দেখিয়ে দিলেন সম্মান চেয়ারে নয় হৃদয়ে-মাহবুবুল হক সুমন

আমি ভীষণ প্রানিত হলাম মনে হলো সব শেষ হয়ে যাইনি এখনো।

দেখিয়ে দিলেন সম্মান চেয়ারে নয় হৃদয়ে-মাহবুবুল হক সুমন

দিনে দিনে হারিয়ে যাচ্ছে রাজনীতিতে শিষ্টাচার সৌজন্যতা। এখন যে জিতে সে জেনো সব জিতে নিয়েছে। এমন ভাব নিয়েই চলে সবাই। পূর্বসূরিদের পথ মাড়িয়ে যে উত্তরসূরী আসে তা জেনো সবাই ভুলেই যায়।

৩০নং পূর্বমাদারবাড়ি ওয়ার্ডে করোনার এই দুঃসময়ে খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানের #একটি ছোট ঘটনা জেনে আমি ভীষণ আপ্লুত হলাম ,ছোট হলেও ঘটনাটি আমাকে মুগ্ধ করেছে, নিশ্চয়ই সে অনুষ্ঠানে উপস্থিত ছোট-বড় সবার মনে রেখাপাত করেছে।

নিয়ত নিরাশার গ্রহন লাগা দু:সময়ে আশাবাদী করে তুলেছে সবাইকে। আমি ভীষণ প্রানিত হলাম মনে হলো সব শেষ হয়ে যাইনি এখনো।
পুর্বমাদারবাড়ি ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ছিলেন জহিরুল আহমেদ চৌধুরী তিনি আবার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একজন মুরুব্বী মানুষ। আর একজন নুতন, এবারের নির্বাচনে নির্বাচিত হয়েছেন, কাউন্সিলর পদে সাবেক ছাত্রনেতা আতাউল্লাহ চৌধুরী

আপদামস্তক সারল্যে ভরপুর রাজনৈতিক চর্চার ভিতর থেকে বেড়ে উঠা উদার প্রান এই জনপ্রতিনিধির এমন আচরনই এলাকাবাসী প্রত্যাশা করে,নিজের চেয়ারটি পূর্বসূরী জহির ভাইকে ছেড়ে দিয়ে জায়গা করে দিলেন মুরুব্বীকে সিটি মেয়র অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল করিম চৌধুরীর পাশে বসার।তিনি বসলেন অনেক দুরে। দেখিয়ে দিলেন সম্মান চেয়ারে নয় হৃদয়ে। অতিথির পাশের আসনে বসলেই মানুষের হৃদয়ে আসন নেয়া যায় না।

তবে তার এ আচরন তাঁকে মানুষের হৃদয়ে জায়গা নেবার পথ তৈরি করলো,রাজনীতিতে সমাজে,এধরনের উদাহরন শুভবোধ বাঁচিয়ে রাখে, আমি সাধুবাদ দিবো আতাউল্লাহ চৌধুরীকে নীতিনিষ্টায়,কর্মে যোগ্যতায় যে ব্যাতিক্রম দৃষ্টান্ত স্থাপন করার লক্ষ্য বাস্তবায়নে তিনি জনপ্রতিনিধি হয়েছেন তার শুভসূচনা দেখার মতোই হলো অনেকের জন্য অনুসরণের পথ তৈরি করলো তার এই উদাহরন নুতন দিনের আভাস দেয়,শিষ্টাচার সৌজন্যতা, ঐক্য আর ভ্রাতৃত্ববোধ সহমর্মিতার পুরানো দিনগুলো ফিরে পাবার ইঙ্গিতই দেয় যার উপরই জনভিত্তি পায় নেতৃত্ব।

কামনা করি এমন উদাহরণ বারবার সৃষ্টি হোক কাউকে না কাউকে তো নুতন দিন সুচনা করতেই হয় আন্তরিকতা, সৌজন্যতা,
শিষ্টাচারের পথে হাটুক প্রতিটি ওয়ার্ড।এলাকা সমাজে তৈরি হোক সম্মানবোধ আর ঐক্যের অনুকরণীয় উদাহরন,ফিরে আসুক মান্যতা গন্যতার রাজনৈতিক রীতি রেওয়াজ ঐতিহ্য।

মাহবুবুল হক সুমন










যুগ্ম আহবায়ক-চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ।


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.