যাচ্ছ চলে চিরতরেহারুন উর রশিদএকে একে যাচ্ছে চলেমায়ার বাঁধন ছিন্ন করে,বন্ধু সজন পড়শী আমারযাচ্ছে চলে চিরতরে।স্মৃতির ছবি হাতে দেখিমধ্যখানে আছি আমি,ডানের প্রিয় বামের প্রিয়নিয়ে গে'ছেন অন্তর্যামী।কার কখন যে ডাক এসে যায়কে বা মোরা বলতে পারি,হিসাব নিকাশ মিলবে না রেদেখবে দেনার পাল্লা ভারী।
No comments