সমাজের বিত্তশালীদের আহবান জানাই,অসহায় ও দরিদ্র মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য-মোঃ গিয়াসউদ্দিন।
পবিত্র রমজানে মাসের ১ম দিন থেকে আওয়ামী লীগ নেতা প্রিয় হাসান মনসুরের সার্বিক তত্বাবধানে এই কার্যক্রম চলমান আছে।
আলহামদুলিল্লাহ - আজ পবিত্র রমজানের ২৭ তম দিনে - মেহেদীবাগ শহীদ মীর্জা লেইন জামে মসজিদে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে ৫৮২ জন কে তৈরী ইফতার প্যাকেট প্রদান করা হয়। আজ বাদ আসর ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন - চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা অহিদ সিরাজ চৌধুরী(স্বপন), সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ মোঃ জেবায়ের ও আওয়ামী লীগ নেতা বন্ধুবর- গোলাম মোঃ হেলাল।
পবিত্র রমজানে মাসের ১ম দিন থেকে আওয়ামী লীগ নেতা প্রিয় হাসান মনসুরের সার্বিক তত্বাবধানে এই কার্যক্রম চলমান আছে। এছাড়া করোনার উচ্চ সংক্রমনের কারনে লকডাউন চলছে। এর ফলে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পরেছে - প্রতিদিন নুন্যতম ১০০ জন নিম্ন আয়ের মানুষকে চাল, ডাল, ময়দা, পিয়াজ, আলু সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী - তাদের ঘরে পৌঁছে দিচ্ছি। একজন সেবক ও জনপ্রতিনিধি হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি - এই কঠিন করোনা দুর্যোগ কালীন সময়ে মানুষের পাশে থাকতে।
সাধ, সামর্থ্যের বিপরীতে বিশাল জনগোষ্ঠীকে এক সাথে উপহার সামগ্রী দেওয়ার ইচ্ছে থাকলেও সবাইকে দেওয়া সম্ভবপর হয়ে উঠে না। তারপরও আমি প্রানপন চেষ্টা করে যাচ্ছি - আমার এলাকার সর্বস্তরের জনগনকে সেবা দিতে। মহান আল্লাহ আমাদের এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। একই সাথে সমাজের বিত্তশালীদের আহবান জানাই - পাশে থাকা অসহায় ও দরিদ্র মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য। আমার জন্য দোয়া করবেন।
মোঃ গিয়াসউদ্দিন-কাউন্সিলর ও প্যানেল মেয়র,চট্টগ্রাম সিটি কর্পোরেশন।






No comments