Header Ads



করোনাকালে প্রয়োজন মানবিক সহায়তা।

করোনার প্রথম ধাক্কার মতো দ্বিতীয় ধাক্কায়ও  মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

করোনাকালে প্রয়োজন মানবিক সহায়তা।
ছবি ইন্টারনেট থেকে

বিশ্বব্যাপী ভয়াবহ রূপধারণ করেছে করোনা মহামারি,বাংলাদেশও এর ব্যতিক্রম নয়,করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ আরো ভয়াবহ হয়ে আঘাত হানছে বাংলাদেশে যার কারণে কাজকর্ম বন্ধ হয়ে ঘরমুখি হতে হয়েছে অনেক মানুষকে এই করোনা মহামারির কারণে কাজ হারিয়েছেন অনেক লোক,বন্ধ হয়ে গেছে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য,বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিন্ম-মধ্যবিত্ত লোকেরা।বিশেষ করে মধ্যবিত্ত পরিবার গুলি এই অসহনীয় অবস্হার কথা পারছেনা কাউকে বলতে,পারছেনা পরিবারের দৈনন্দিন চাহিদা পুরণ করতে। অন্যদিকে ক্ষদ্র ব্যবসায়ীরা ভেঙ্গে খাচ্ছেন তাদের ব্যবসার মূলধন,কাজ হারানো মানুষ গুলির অবস্হা আরো ভয়াবহ,কেউ জানেনা তাদের ভবিষ্যৎ পরিণতি কি। এই চিত্র আমরা প্রতিনিয়তই দেখছি আমাদের আশে পাশে।

করোনার প্রথম ধাক্কার মতো দ্বিতীয় ধাক্কায়ও  মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু করোনার এই ভয়াবহ অবস্হায় সরকার একার পক্ষে এতবড় জনগোষ্ঠীকে আর্থিক সাহায্য যথা সময়ে ঘরে ঘরে পৌছানো খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। আমাদের দেশে অনেক বিত্তশালী মানুষ রয়েছেন,তারা করোনার এই ভয়াবহ দুর্দিনে আর্থিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। মানবিক সহায়তা,সাহায্য বা দান যেটাই বলি তা শুধু যে টাকা দিয়ে করতে হবে এমনটা কিন্তু নয়।

পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে।

রাসুল করিম (সা.) বলেন প্রতিটি ভালো কাজ সদকা। আর গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ হলো,অন্য ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা। ’(তিরমিজি)

আমরাও যার যার সাধ্যানুযায়ী করোনাক্রান্ত বা করোনাকালে ক্ষতিগ্রস্হদের সহায়তা করতে পারি। আর্থিক সহায়তা ছাড়াও করোনারোগীকে ঔষধ দিয়ে,সাধারণ মানুষকে মাস্ক স্যানিটাইজার ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়েও মানবিক সহায়তায় এগিয়ে আসতে পারি।

পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেন :

তোমরা যদি তোমাদের দানের কথা প্রকাশ করে দাও,তাহলে তাতেও কল্যাণ আছে। আর যদি তা গোপন রাখো এবং তা অভাবীদের দাও, তাহলে সেটা তোমাদের জন্য আরও বেশি ভালো হবে। তোমাদের গুনাহগুলোর কিছু মাফ করার উপায় হয়ে যাবে। আর তোমাদের সব কাজের ব্যাপারে আল্লাহ খবর রাখেন। আল-বাক্বারাহ আয়াত:২৭১

পবিত্র হাদীসে বর্ণিত হয়েছে : রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নাও, বস্ত্রহীন লোকদের বস্ত্র দাও এবং বন্দিকে মুক্ত করে দাও।

হাদিস : সহী বোখারি।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আরেক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান! তুমি (আমার অভাবী বান্দাদের জন্য) নিজের উপার্জন থেকে খরচ কর, আমি আমার ভাণ্ডার থেকে তোমাকে দিতে থাকব। -সহি বোখারি ও মুসলিম

হজরত আনাস ইবনে মালেক (রা.) ও হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত; তারা বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, গোটা সৃষ্টিকুল আল্লাহর পরিবার। অতএব যে আল্লাহর পরিবারের সঙ্গে সদয় ব্যবহার করে, সে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। -বায়হাকি

তাই করোনার এই মহাদুর্যোগে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসবেন অসহায় মানুষের পাশে বাড়িয়ে দিবেন মানবিক সহায়তার হাত।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.