মাননীয় প্রধানমন্ত্রীকে পতেঙ্গা লালদিয়ার চরবাসীর প্রতি সদয় দৃষ্টি দেয়ার অনুরোধ-হাসান মনসুর
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি আমাদের আশা আকাঙ্ক্ষা ও আস্থার প্রতীক-চট্টগ্রাম লালদিয়া চরের মানুষের প্রতি আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।
লালদিয়ার চরে গত ৪৮ বছর ধরে বসবাসরত নাগরিকদের - উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানে এই অসহায় পরিবারদের পূনর্বাসন করেছিলেন,তাদের মাথা গোজার ঠাই দিয়েছিলেন। মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে আপাতত এই উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করা হউক। লালদিয়া চর এলাকার মানুষ -- আমাদের একই জনপদ ও মাটির সন্তান।
প্রয়োজনে তাদের আর্থিক ক্ষতি পূরণ দিয়ে অন্য জায়গায় পুনর্বাসন এবং উচ্ছেদের সময় বৃদ্ধির - জোর দাবি জানাই। বর্তমান গনতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী - জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনীত আবেদন -- চট্টগ্রামের পতেঙ্গা এলাকার লালদিয়ার চরবাসীর প্রতি সদয় দৃষ্টি দেয়ার অনুরোধ জানাই।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি আমাদের আশা আকাঙ্ক্ষা ও আস্থার প্রতীক -চট্টগ্রাম লালদিয়া চরের মানুষের প্রতি আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। বন্দর খেকো মাফিয়া চক্রের হাত থেকে অসহায় লালদিয়া চর মানুষকে হয়রানির অবসান চাই।




No comments