সরঞ্জাম যা আছে তাই দিয়ে মহিউদ্দিন চৌধুরী চালু করেছিলেন,বঙ্গবন্ধু দাতব্য চিকিৎসালয়।
বঙ্গবন্ধু ছিলেন আগুনের পরশমনি,এই পরশমণির উত্তাপ আর ছোয়া যার প্রানে লেগেছে, মানব সেবার ব্রত তার জীবনকে করেছে ধন্য।
![]() |
| এবিএম মহিউদ্দিন চৌধুরী |
১৯৯১ এর ভয়াবহ ২৯শে এপ্রিলের সেই ঘূর্ণিঝড়ে যখন লক্ষ লক্ষ মানুষ প্রান হারালো, দেশে বিএনপির সরকার ছিলো, কিন্তু দুর্গত এলাকায় ছিলোনা পর্যাপ্ত চিকিৎসা, চিকিৎসক, বা ন্যূনতম স্যালাইন এর প্যাকেটের যোগান। সেই দূর্যোগের মাত্র চার মাস আগের সংসদ নির্বাচনে ১১০০ ভোটে পরাজিত হওয়া বঙ্গবন্ধুর স্নেহধন্য এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিরোধী দলের নেতা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কলেরা, ডায়রিয়া থেকে রক্ষা করার আপ্রান সংগ্রাম। সরকার মাঠে ছিলোনা, কিন্তু সদ্য বিরোধী দল আওয়ামী লীগের কর্মীরা সাধারণ মানুষের সেবায় যার যা কিছু আছে তা নিয়ে মানুষের প্রান বাঁচাতে নেমে পরেছিলো। কোনো আনুষ্ঠানিকতার লেশ মাত্র ছিলোনা সেই কাজে, শুধুই বিবেগের তাগিদে মানুষের প্রান বাঁচানোর জন্য শুরু হয় সেই যুদ্ধ।
পরবর্তীতে সেই হাসপাতালের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলে, সেখানের সরঞ্জাম যা আছে তাই দিয়ে মহিউদ্দিন চৌধুরী চালু করেছিলেন একটি বিনামূল্যের চিকিৎসালয়, নাম দিয়েছিলেন "বঙ্গবন্ধু দাতব্য চিকিৎসালয়"। দীর্ঘদিন সেটি ছিলো দারুল ফজল মার্কেটে।
বঙ্গবন্ধু ছিলেন আগুনের পরশমনি, এই পরশমণির উত্তাপ আর ছোয়া যার প্রানে লেগেছে, মানব সেবার ব্রত তার জীবনকে করেছে ধন্য।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।




No comments