Header Ads



অপলক চোখে তাকিয়ে থাকতাম,আপনি নেতার প্রতি কতটুক অনুগত ছিলেন-নুরুল আজিম রনি

 

অপলক চোখে তাকিয়ে থাকতাম,

আপনার বক্তব্যে প্রকাশ পেত বীর মহিউদ্দিনের অনুপস্থিতে তার না বলা সকল কথা!

যখন থেকে এ বি এম মহিউদ্দিন চৌধুরী-এনামুল হক দানুর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের আওয়ামী লীগ- জনগনের স্বার্থ রক্ষায় রাজনীতি করছিল- তখন থেকেই আপনার ব্যক্তিত্বের প্রতি গভীর ভালোবাসা জন্মেছিল। যদিও এর আগে থেকে আপনাকে চিনতাম, তবে মহিউদ্দিন-দানু কমিটির সময়ে আপনার প্রতি বিশেষ আবেগ ভালোবাসা জন্মেছিল। 

তখন আপনি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। মহিউদ্দিন ভাই অসুস্থতার কারনে দেশের বাইরে চিকিৎসার জন্য গেলে অথবা প্রতিবছর হ্বাজ পালনের জন্য যখন সৌদি আরব যেতেন তখন নগর আওয়ামী লীগের প্রতিটি অনুষ্ঠানে আপনি সভাপতিত্ব করতেন। অপলক চোখে তাকিয়ে থাকতাম, আপনি নেতার প্রতি কতটুক অনুগত ছিলেন, আপনার বক্তব্যে প্রকাশ পেত বীর মহিউদ্দিনের অনুপস্থিতে তার না বলা সকল কথা!  

তখনকার সময়ে চরম দলীয় বিরোধেও আপনি নিজের নেতৃত্বগুনে দলকে পরিচালিত করেছেন। এরপরে আপনাকে আরও গভীরভাবে জানাশুনা। আপনার ভেতেরে জনগনের জন্য অপার এক ভালোবাসা দেখতে পেয়েছি। আপনার এ ব্যক্তিত্ব দেখে আমি বারবার মোহিত হয়েছি। আপনার দীর্ঘআয়ু কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রিয় নেতা এ কে এম বেলায়েত হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

নুরুল আজিম রনি-সাঃ সম্পাদক(সাবেক) চট্টগ্রাম মহানগর ছা্ত্রলীগ।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.