Header Ads



থুতনিতে,কপালে,হাতে না, নাক এবং মুখ ঢেকে মাস্ক লাগান! শিক্ষা উপমন্ত্রী নওফেল।

জীবিকার চাকা চালু করতে চান, তাহলে থুতনিতে, কপালে,হাতে না,নাক এবং মুখ ঢেকে মাস্ক লাগান! হাতধোয়ার অভ্যাস করুন!

থুতনিতে,কপালে,হাতে না, নাক এবং মুখ ঢেকে মাস্ক লাগান!
মহিবুল হাসান চৌধুরী নওফেল

জাপানেও কভিড১৯ হানা দিয়েছিলো। কিন্তু লকডাউন দিতে হয়নি, তাদের কিছু নিজস্ব আচার আচরণের জন্য। একটু জ্বর কাশি সর্দি হলেই জাপানি নাগরিকগন ঘরের বাইরে মুখে মাস্ক দিয়ে বের হয়। আর কভিড আসার সাথে সাথেই, সরকারের নির্দেশনা মেনে সবার মুখে মাস্ক! প্রশাসনকে মাঠে নামাতে হয়নি, সরকার বলেছে জনগন শুনেছে।

ফলাফল; প্রচন্ড ঘনবসতি, তবুও কভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। পশ্চিমা দেশগুলোতেও এতো শৃঙ্খলাবোধ নেই।
আমাদের দেশে টিকা এসেছে, আরো আসবে, কিন্তু অভ্যাস পরিবর্তন না করলে স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ সামলানো কঠিন হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স সবার জন্যই সামলানো কঠিন ছিলো।

কভিড১৯ আছে, আগামী আরো বেশকিছু বছর থাকবে। তাই মাস্ক ব্যবহার করতে হবে, গায়ের উপরে গা ঘেঁষে কথা বলা, দাড়িয়ে থাকা, বসে থাকা, যেখানে সেখানে থুথু-কফ নাকের ময়লা ফেলা, অপ্রয়োজনে ভীড় করা, এগুলো বাদ দিতে হবে। ৬০ বছর বয়সের বেশি, আর নানান রোগে ভোগা ব্যক্তিদের সামাজিক ধর্মীয় অনুষ্ঠানের ভীড়ভাট্টা এড়িয়ে চলতেই হবে!

ঈদের পরেই জীবিকার চাকা চালু করতে চান, তাহলে থুতনিতে, কপালে, হাতে না, নাক এবং মুখ ঢেকে মাস্ক লাগান! হাতধোয়ার অভ্যাস করুন।

মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.