Header Ads



মানুষের মুখে হাসি ফোটানোর নাম রাজনীতি-হাসান মনসুর

 

মানুষের মুখে হাসি ফোটানোর নাম রাজনীতি

লালদিয়া চরবাসী হেরে গিয়েছে-মানে অন্যায় জিতেছে,ক্ষমতা জিতেছে।

মানুষের মুখে হাসি ফোটানোর নাম রাজনীতি,  সুখে-দুঃখে বিপদে আপদে মানুষের পাশে ছুটে যাওয়ার নাম রাজনীতি। নিজের পদ পদবী অবস্থান সুবিধার কথা না ভেবে - সত্য ও ন্যায়কে যিনি ধারন করেন - তিনিই নেতা।

এখন দেখছি এসব কথাগুলো আসলে বলার জন্য বলা বা নিজেকে জাহির করার জন্য।   রাজনীতির সংজ্ঞা এখন পাল্টে গেছে। আজ সকাল বেলা ঘুম থেকে উঠে পত্রিকার শিরোনাম দেখলাম লালদিয়া চর বাসী উচ্ছেদ হচ্ছেই। ইতিমধ্যে  তাদের  অনেকে মালপত্র নিয়ে এলাকা ছাড়তে শুরু করছেন। কতিপয় ক্ষমতা শালী লোকের জিদের জয় হলো।৪৮ বছর পর কি এমন ঘটনা ঘঠলো ১৪০০০ মানব

সন্তানকে তাদের বসতি ছাড়তে হলো?
সরকারী নীতিনির্ধারক,  নন্দিত জননেতা রা আছেন, প্রশাসন আছেন তারাই বুঝবেন বিষয়টা।  মানবিক সমাজে বাস করা করা একজন
হিসেবে আমি মনে করি - পুনর্বাসন ছাড়া তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা অন্যায় হয়েছে। তারা আমাদেরই সন্তান,  ভাই, মা, বোন।  মন খারাপ হয়ে গেল এই নিন্দনীয় অমানবিক কর্মকান্ডে।

আমি জানি এর বিরুদ্ধে আমরা কঠিন প্রতিবাদ করতে পারি নাই,  কেউ ভবিষ্যতের ক্যারিয়ার ভেবেছি - নেতা গোস্বা হবে সেটা ভেবে মিষ্টি ভাব নিয়েছি অথবা ভয় পেয়েছি।  আমার বিশ্বাস এখান থেকে বিতাড়িত হওয়া লোকগুলো একদিন ঠিকই দাঁড়িয়ে যাবে কঠিন আত্মবিশ্বাস সাথে নিয়ে।তবে লজ্জিত ও দুঃখ পেলাম। নিজেরও কিছু করার শক্তি নেই। তারপরেও  অন্যায় এবং অবিচার আমার সহ্য হয়না বলেই দুকলম লিখে প্রতিবাদ করা।

লালদিয়া চর বাসী হেরে গিয়েছে - মানে অন্যায় জিতেছে,ক্ষমতা জিতেছে।মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না বলার পরেও - কেন গৃহহীন হতে চলেছে লালদিয়া চরের জনতা?  আমাদের আস্থার শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানবতার নেত্রী । আজ দেখলাম   -- তার চাইতেও  অদৃশ্য শক্তিশালী কুশীলবরা আছে - যারা তার সমস্ত অর্জন আর মানবিক কাজগুলোকে ধ্বংস করতে উই পোকার মতো কাজ করছে।এরা কারা জনগনই সময়ের খেলায় - একদিন  নিজ দায়িত্বে বুঝে নেবে।

বিধি নিয়তি বড়ই নিষ্ঠুর এটা মনে রাখবেন আজকে যারা শক্তি দেখালেন। -সুযোগ থাকা সত্বেও  - আজকে যারা এসব অপকর্মে চুপ আছেন,  ইন্ধন দিচ্ছেন - তারা একদিন লালদিয়ার চর মানুষের মতো ইজ্জত নিয়েও পালাতে পারবেন না।  উন্নয়নের দোহাই দিয়ে এটা একটা বাজে কাজ হলো। এটা আমি শেষ নিঃশ্বাস থাকা পরযন্ত বলবো।

অনেকের মাঝে আতংক সামনে নাকি নতুন কমিটি হবে - এখন বেশী কথা বললে নাম কাটা যাবে - তাই চুপ থাকাই শ্রেয়।  নাম যদি নাজেল না হয়!! 
দরকার নাই-  কারো দয়া, কোটা, অনুগ্রহে নেতাগিরি করার। লালদিয়ার চর বাসীর জন্য শুভ কামনা। আল্লাহ আপনাদের হেফাজত করুন। আমিন।
হাসান মনসুর-সাঃ সম্পাদক (সাবেক) কোতোয়ালি থানা আওয়ামী লীগ,চট্টগ্রাম মহানগর।


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.