অভিযোগ নয়। বলা যায় স্বগতোক্তি!! এ কে এম বেলায়েত হোসেন।
অভিযোগ নয়। বলা যায় স্বগতোক্তি!! এ কে এম বেলায়েত হোসেন। -------------------------------------------------------------------
আর চুপ ক'রে থাকবার সময় নেই। এবার কথা বলতে হবে। আমার দীর্ঘ কর্মবহুল রাজনৈতিক জীবনে গত সাত বছর ধরে আমাকে বেকার করে রাখা হয়েছে। ১৯ বছর সহ- সভাপতি ছিলাম। ১/১১ এর মত দুঃসময়ে আমি ছিলাম ভারপ্রাপ্ত সভাপতি।জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সহিত দায়ীত্ব পালন করেছি। আমাদের সভাপতি, প্রানপ্রিয় নেতা আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী তখন কারাগারে । সামরিক স্বৈরশাসন আমলে আমরা দু /তিন জন শহীদ মিনারে মাইক বসিয়ে জাতীয় শোকদিবস পালনের নজির রয়েছে বেশ কয়েক বছরের। সাত বছর পুর্বে কেন্দ্র থেকে সভা- নেত্রীর নামে এক কমিটি দেয়া হল।
আমাকে করা হল তথাকথিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য। সে বেহুদা মণ্ডলীর সদস্য করে সাত বছর যাবত আমাকে বেকার করে রেখে ত্যাগী কর্মীদের অদ্ভুত অসাধারণ মুল্যায়নের যে নজির সৃষ্টি করা হয়েছে তারই দু-চারটি কথা এ কলামে লিখতে চেষ্টা করব। পাঠক বন্ধুদের মতামতের ভিত্তিতে সর্বোচ্চ আদালতে" ডিক- লারে টেরি জাজমেন্ট" চেয়ে রিট করব। জয়বাংলা৷ জায় বঙ্গবন্ধু।
এ কে এম বেলায়েত হোসেন - উপদেষ্টা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
------------------------- চ ল বে --------------------------------




No comments