Header Ads



আমার গতকালের একটি বক্তব্যকে এক শ্রেনীর অপপ্রচারকারীরা বিকৃত করে প্রচার করছে-শিক্ষা উপমন্ত্রী নওফেল

আমার গতকালের একটি বক্তব্যেকে এক শ্রেনীর অপপ্রচারকারীরা বিকৃত

আমার গতকালের একটি বক্তব্য অপপ্রচারকারীরা বিকৃত করে প্রচার করছে-শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আমার গতকালের একটি বক্তব্যে প্রকাশিত অভিমতকে এক শ্রেনীর অপপ্রচারকারী বিকৃত করে প্রচার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আমি বলেছি এক সময় বলা হতো ছবি তোলা হারাম, তাদের এই উদ্ভট কথা যদি কেউ মানতো, পবিত্র হজ্জে যাওয়াও সম্ভব হতোনা, কারন হজ্জে যেতে পাসপোর্ট ভিসা করতে হয়, যা ছবি তোলা ছাড়া সম্ভব নয়। এখন এরা কোনো সময় ভাস্কর্য, কোনো সময় মূর্তি এসব নানান আলোচনা সামনে এনে শুধুই জলঘোলা করছে।

এদের কথা শুনতে গেলে পবিত্র হজ্জেও যেমনি যাওয়া যাবেনা, দেশের অর্থনীতির বিশাল অংশ যা পরিচালিত হয় ব্যাংকিং খাতের মাধ্যমে, তাকেও বন্ধ করে দিতে হবে। এদের কথা শুনতে গেলে মেয়েদের ঘরে বন্দি করতে হবে, নয়তো জোর করে এদের প্রেসকিপশন মতো পর্দা করাতে হবে, এবং শেষমেশ বাংলাদেশ তালেবানের আফগানিস্তানেই পরিণত হবে।

তালেবানি বাংলাদেশ চাইনা, দ্বীনে ইসলাম সহ সকল ধর্মের সহনশীল অনুশাসনে থাকা মানুষদের শান্তিপূর্ণ সহাবস্থানের সমৃদ্ধ বাংলাদেশ চাই, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা চাই।

মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.