সমালোচনার অংশ হিসেবে একটি দলের সরকারের বিরুদ্ধেই এনারা আক্রোশ ঝাড়ছেন নিয়মিত-নওফেল
দেশের উন্নতি চাইলে উদ্দেশ্যমূলক সমালোচনার চাইতে গঠনমূলক সমাধান আর সমালোচনার জন্য গবেষণা করুন,কাজ করুন।
কয়েকজন ব্যক্তি নাগরিক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন নিয়ে কিছু দাবী তুলেছেন। একটি গনতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তি যেকোনো বিষয়ে দাবী তুলতেই পারেন। উনাদের তোলা বাকস্বাধীনতা ও গনতন্ত্রহীনতার দাবীটি এই দাবী উত্থাপনের মাধ্যমেই অপ্রাষঙ্গিক বলে মনে হচ্ছে, অর্থাৎ এই সুনির্দিষ্ট অধিকার না যদি থাকতো তাহলে দাবী উত্থাপন করাইতো যেতোনা! যারা এখন নির্বাচন কমিশনের বিষয়ে বলছেন, তাদের প্রতি অনুরোধ দেশের সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠান আরো কিভাবে স্বচ্ছ হবে, নিয়মতান্ত্রীক হবে, দূর্নীতি সেখানে কিভাবে কমবে, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বললে দেশের ও দশের অনেক লাভ হতো। একদিনের গনতন্ত্র নিশ্চিত করলেই মানুষের অধিকার নিশ্চিত হয়না ভাগ্যের পরিবর্তন হয়না। সুতরাং সুনির্দিষ্ট প্রতিষ্ঠান বা কার্যক্রম নিয়ে না বলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলে, প্রায় গতানুগতিক সমালোচনার অংশ হিসেবে একটি দলের সরকারের বিরুদ্ধেই এনারা আক্রোশ ঝাড়ছেন নিয়মিত। দেশের উন্নতি চাইলে উদ্দেশ্যমূলক সমালোচনার চাইতে গঠনমূলক সমাধান আর সমালোচনার জন্য গবেষণা করুন, কাজ করুন।
মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর facebook page থেকে।




No comments