Header Ads



আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে চট্টগ্রামবাসী আরো বেশি সুযোগ সুবিধা ভোগ করবে - রেজাউর করিম চৌধুরী

আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে চট্টগ্রামবাসী আরো বেশি সুযোগ সুবিধা ভোগ করবে

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলে দেশে আজ বিদ্যুৎ ঘাটতি নেই, শিক্ষার্থীরা বিনা মূল্যে বই পাচ্ছে, যা বিশ্বে নজিরবিহীন। 

গতকাল শনিবার দুপরে ২৫ নম্বর রামপুর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত কেন্দ্র কমিটির সভা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম এর সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সদস্য মাহবুবুল আলম আজাদের সঞ্চালনায় অনুষ্টিত হয়,

সভায় প্রধন অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।   

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে চট্টগ্রামবাসী আরো বেশি সুযোগ-সুবিধা ভোগ করবে। চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর অসমাপ্ত কাজ ও চলমান উন্নয়নের কাজে আরো গতি পাবে। আপনাদেরকে কথা দিচ্ছি কোনো রকম হোল্ডিং ট্যাক্স ও কর না বাড়িয়ে নগরীর উন্নয়ন করা হবে। আগামী নির্বাচনে যদি নৌকার বিজয় নিশ্চিত না হয়, তাহলে শেখ হাসিনার অর্জন মুখ থুবড়ে পড়বে। তিনি রাত দিন পরিশ্রম করছেন দেশের উন্নয়নের জন্য।

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলে দেশে আজ বিদ্যুৎ ঘাটতি নেই, শিক্ষার্থীরা বিনা মূল্যে বই পাচ্ছে, যা বিশ্বে নজিরবিহীন। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে শুধুমাত্র তার যোগ্য নেতৃত্বের কারণে। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়।

কেন্দ্র কমিটির সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মো. হোসেন,প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা। হালিশহর থানা আওয়ামী লীগের আহবায়ক ফয়েজ আহমেদ,যুগ্ম আহবায়ক রেজাউল করিম কায়সার,২৫ নম্বর রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুস ছবুর লিটন,১০ নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী হুরে আরা বেগম বিউটি,আব্দুল হাকিম,মাঈনুদ্দীন শাহ খোকন,আরঙ্গজেব শিবলু,নিয়াজ মো. আজাদ, মো. আসলাম হোসেন, আবুল কালাম আজাদ,ফারহানা আফরোজ জেনিফার, মোঃ ইকবাল প্রমুখ।

 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.