Header Ads



জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা।

 

জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের

চারজন জাতীয় নেতাকে হত্যা করে একাত্তরের পরাজিত শক্তির দোসর ঘাতকরা এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল।

৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে  মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগ’র সঞ্চালনায় সঞ্চালনায় আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে  আলোচনা সভা অনুষ্টিত হয়।

 আলোচনা সভায় মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসিনা মহিউদ্দিন বলেছেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কালোরাত্রিতে জেলহত্যাকান্ডে চারজন জাতীয় নেতাকে হত্যা করে একাত্তরের পরাজিত শক্তির দোসর ঘাতকরা এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। ৭৫ পরবর্তী দীর্ঘ একুশটি বছর সেই অপচেষ্টায় অব্যাহত ছিল। কিন্তু ইতিহাসের অনিবার্য পরিণতি অনুযায়ী ঘাতকদের সেই পরিকল্পনা ব্যর্থই শুধু নয়, ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরের পরাজিত শক্তির সকল দম্ভ ও ষড়যন্ত্র চূর্ণ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাঙালি জাতীয় সত্তাকে নিরাপদ ও সুরক্ষিত করেছেন। তাই শেখ হাসিনাই বাঙালি জাতিসত্তার অস্তিত্ব রক্ষার প্রধান শক্তি। দলের উদ্দেশ্য ও নীতিবাক্য যতই শুদ্ধতম হোক না কেনো নেতৃত্ব যদি দূষিত ও কলঙ্কিত হয় তাহলে কোন মহৎ উদ্দেশ্য-ই লক্ষ্যে পৌঁছাতে পারে না বরং লক্ষ্যচ্যুত হয়ে বিভ্রান্তির চোরাবালিতে ঘুরপাক খেতে হয়। আমরা যেন এ অবস্থার মুখোমুখি না হই। তাহলেই আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত থাকবে।

সভায় বক্তব্য আরো রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য রহমতুন্নেছা, হাসিনা আক্তার টুনু, হুরে আরা বিউটি, শারমিন ফারুক, রোকসানা আক্তার, আয়েশা আলম, সদস্য আয়েশা ছিদ্দিকা, পারভীন আক্তার, সোনিয়া ইদ্রিস, আয়েশা আক্তার পান্না, জেনিফার, শিরীন আক্তার, কামরুন নাহার বেবি, রুমানা আক্তার রুমা, শাহীন ফেরদৌসী, চেমন আরা, কান্তা ইসলাম মিনু, জোহরা বেগম, হোসনে আরা সোমা, শাহীন আক্তার রোজী, নন্দিতা দাশ গুপ্তা, জাহেদা বেগম, মনোয়ার বেগম মনি, সুলতানা, শাবানা, তপতী সেন, সানিয়া কবির, জাহেদা বেগম ।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.