Header Ads



দুই ভাই ছিলেন দলের জন্য একেবারে নিবেদিতপ্রান-শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

 

দুই ভাই ছিলেন দলের জন্য একেবারে নিবেদিতপ্রান

বাংলাদেশের আর কোনো দল খুজে পাওয়া যাবেনা এত নেতা কর্মী কভিডে আক্রান্ত হয়ে মাঠে ইন্তেকাল করেছেন

পঁচাত্তর পরবর্তী চট্টগ্রাম শহরে যখন আওয়ামী লীগের রাজনীতি করাই অনেকের কাছে ভয়ের কারন ছিলো, কিছু পরিবার জননেত্রী শেখ হাসিনার ডাকে সকল ভয়ডর তুচ্ছ করে নিজেদের সবকিছু ঢেলে দিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন এই দুই ভাই। একজন জনাব এম এ রশিদ আরেকজন আব্দুর রহমান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম এ রশিদ। মরহুম জননেতা এম এ মান্নান যখন এম পি এবং মন্ত্রী, উনার রাজনৈতিক সহকারি/সচিব হিসেবে ছিলেন এম এ রশিদ। মান্নান চাচার সকল কাজ সততার সাথে নিষ্ঠার সাথে করতেন, অভিযোগ দুরের কথা কেউ প্রশ্ন তোলারও অবকাশ পায়নি। রশিদ চাচার সাথে যখন সর্বশেষ কথা হয়, তিনি আমাকে বলছিলেন এই সরকারের সবচেয়ে বড় অর্জন, দেশে মাছ মাংসের এই বিশাল উৎপাদন, দেশের সাধারণ মানুষ যাতে এর সুবিধাভোগী হতে পারে সরকারের উচিৎ বাজার সমূহে ক্ষুদ্র পরিমানে যাতে বিক্রি হয় এটি নিশ্চিত করা। না, কোনো পদ পদবী, বা মূল্যায়নের অভিযোগ বা সমালোচনা নয়, আওয়ামী লীগের একজন নিবেদিত মানুষের মাঝে সাধারণ মানুষের জন্য যে ধরনের চিন্তা, ঠিক সে ধরনের আলোচনা। তার অনুরোধে গত বছর এই সময়ে গিয়েছিলাম কিশোরগঞ্জের কটিয়াদী, আমাদের আলকরনের একজন সমাজসেবক একটি মাদ্রাসা পরিচালনা করেন কিশোরগঞ্জে, সেটি দেখতে। আন্দোলন সংগ্রামে সবসময় শহরের কেন্দ্রস্থলে উনার সরব উপস্থিতি ছিলো। উনার ছোট ভাই আব্দুর রহমান আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছিলেন। তৃণমূলে দলকে সংগঠিত করতে মাঠে ছিলেন আজীবন। নির্বাচনের সময় দেখেছি এই বয়সে কিভাবে যেকোনো রাজনৈতিক তারুণ্য তার, এক মুহুর্ত বসে থাকার মানুষ নন। দুই ভাই ছিলেন দলের জন্য একেবারে নিবেদিতপ্রান। কভিড সংক্রমণের ভয়ে ঘরে বন্দি ছিলেন না, ত্রান-সাহায্য দেয়া থেকে শুরু করে সর্বত্র ছিলো দুজনের পদচারণা। তারা দুজনেই মানুষের জন্য কাজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন। এঁরাই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন, শেখ হাসিনার রাজনৈতিক সহকর্মী, এঁরাই হলেন আওয়ামী লীগের কর্মী। বাংলাদেশের আর কোনো দল খুজে পাওয়া যাবেনা এত নেতা কর্মী কভিডে আক্রান্ত হয়ে মাঠে ইন্তেকাল করেছেন, অসুস্থ হয়ে নিদারুণ কষ্ট পেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, তিনি  এঁদের সকলকে শহীদি মর্যাদা দান করুন, জান্নাতবাসী করুন।

MohibulHassan Chowdhoury

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.