একজন হিতৈষী নারীর জন্মদিন-তাজুল ইসলাম কামরুল
একজন হিতৈষী নারীর জন্মদিন
*****************************
হুরে আরা বিউটি তিনি একজন সমাজ হিতৈষী নারি। সমাজের পিছিয়ে পরা নারীদের আর্তসামাজিক এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে "অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা"র মাধ্যমে নিরলস কাজ করে যাচ্ছেন।
তাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের অসংখ্য অসহায় দরিদ্র মা বোনদের খবরা খবর নেওয়ার জন্য ঘুরে বেড়াতে দেখা যায় এপাড়ায় ওপাড়ায়। জানা যায় অনেক অসহায় দরিদ্র মায়ের রুগ্ন শিয়রে বসে তাদের দুঃখের কথা শুনতে শুনতে তিনি বোবা কান্নায় দুচোখ আশ্রু মুছতে মুছতে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় দরিদ্র মা-বোনদের জন্য দরিদ্র ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা,দরিদ্র অসহায় পরিবারের ছেলেমেয়েদের জন্য শিক্ষাবৃত্তি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা সহ আরো অনেক গুলো প্রকল্পের ব্যবস্থা করেছেন। কিন্তু কেন, তবুও আমার দরিদ্র মা-বোনেরা এই সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাৎক্ষণিক তিনি নিজ উদ্যোগে অসহায় রুগ্ন মা,বোনদের জন্য ওষুধ এবং খাদ্য সহায়তার ব্যবস্থা করে তবেই তিনি সেখান থেকে বিদায় নেন।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস(কোভিড-১৯)
এর প্রাদুর্ভাবের কারণে বছরের প্রথমার্ধে চলমান ছুটিতে গৃহ বন্ধি হয়ে পরেছিলেন সব পেশার মানুষ। পরিবার পরিজনদের খাদ্যের যোগান দিতে হিমসিম খাচ্ছে দিন মজুর খেটে খাওয়া লোক গুলো। তখন তিনি ১১,২৫,২৬ নং ওয়ার্ড এলাকায় নিজের ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র অসহায় মা বোনদের মাঝে একাধারে দশ দিন প্রায় ১৩০০ জনকে খাদ্যের সহায়তা করেছেন।
হুরে আরা বেগম বিউটি" চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক,আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে(ওয়ার্ড নং-১১,২৫,২৬) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী। এছাড়া তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বর্তমান উপদেষ্টা এ,কে,এম বেলায়েত হোসেনের কন্যা। সেই হিতৈষী নারির শুভ জন্মদিন। জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।




No comments