Header Ads



স্বাধীনতার শ্ত্রুরা ১৯৭৫ সনে গোপনে বাংলাদেশের দখল নিলে-বেলাল বেগ

স্বাধীনতার শ্ত্রুরা ১৯৭৫ সনে গোপনে বাংলাদেশের দখল নিলে টেলিভিশনের কাজটাকে মনে হতে লাগল দেশের প্রতি বিশ্বাসঘাতকতা।

স্বাধীনতার শ্ত্রুরা ১৯৭৫ সনে গোপনে বাংলাদেশের দখল নিলে
বেলাল বেগ

বাংলাদেশ টেলিভিশনকে মনে করতাম আমার জন্য আল্লাহ'র খাস তোফা। মিডিয়াটি আমাকে মনে-প্রাণে মত্ত করে রেখেছিল, আমি প্রতিদিন পুলকিত বোধ করতাম এই ভেবে যে আমি আমার প্রাণপ্রিয় মাতৃভূমির জন্য প্রতিদিন কিছু না কিছু করতে পারছি। কিন্তু স্বাধীনতার শ্ত্রুরা ১৯৭৫ সনে গোপনে বাংলাদেশের দখল নিলে টেলিভিশনের কাজটাকে মনে হতে লাগল দেশের প্রতি বিশ্বাসঘাতকতা।

আমি ভীষণ মানসিক কষ্টে পড়লাম কারণ কাজ ছেড়ে দিতে পারছিনা পরিবারের নিরাপত্তার কথা ভেবে। এমন সময় সে যুগে আমার দেখা শ্রেষ্ঠ মিডিয়া দার্শনিক, মানবতার প্রতীক এ এম জি মহীউদ্দিন আমাকে জুট্মিলস কর্পোরেশনের জনসংযোগ ম্যানেজারের কাজটি পাইয়ে দিয়েছিলেন। এ কাজটির মর্যাদা যখন ডেপুটি জেনেরাল ম্যানেজার ছিল, তার প্রতি আমি নাক সিটকে ছিলাম। সুনামের সংগে বিজীমসিতে ১৫ বছর কাজ করলেও, আমি মনে করতাম আমি আমার জীবন থেকে নির্বাসিত।

১৯৯৬ সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসায় আমার মনে "আবার ভালবাসার সাধ জাগে" গানটি গাইতে ইচ্ছা করছিল। অনেক কষ্টে তাদের কাছাকাছি গিয়ে দেখলাম ওরা নিজেরাই জানে না দেশটি নিয়ে কি করবে। মনের দুঃখে আমেরিকার বনে চলে এসে আজও খারাপ থাকার সময় পাই না। শুধু দেশের কথা মনে হলেই হাত কামড়াতে ইচ্ছা করে; এ যে চণ্ডীদাস, রবীন্দ্রনাথ, লালন ফকির, কাজী নজরুল শেখ মুজিব এবং ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ নির্যাতীত মহিলার দেশ হয়ে উঠতে পারেনি ধর্ম-ধাপ্পা রাজনীতির কারণে।

বেলাল বেগ  
এর facebook থেকে।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.